দ্বীপে কামোন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৮

উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে। এমনকি এই অত্যাচার সইতে না পেরে অনেক স্ত্রী কচ্ছপ পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ পর্যন্ত করছে।


মেসিডোনিয়ান ইকোলজিক্যাল সোসাইটির বাস্তুসংস্থানবিদ দ্রাগান আরসভস্কি ২০০৮ সাল থেকে এই দ্বীপের হারম্যান কচ্ছপদের নিয়ে গবেষণা করছেন। শুরুতে পাহাড়ের ওপর কচ্ছপদের দীর্ঘ সারি দেখে পর্যটক বা গবেষকদের কাছে তা কৌতুককর মনে হতো। কিন্তু বছরের পর বছর পর্যবেক্ষণের পর আরসভস্কি বুঝতে পারেন, এটি কোনো সাধারণ খেলা নয়; বরং ভয়ানক মৃত্যুফাঁদ।


প্রতিটি স্ত্রী কচ্ছপের বিপরীতে দ্বীপে এখন অন্তত ১৯টি প্রাপ্তবয়স্ক পুরুষ কচ্ছপ রয়েছে। কামোন্মত্ত পুরুষেরা যখন একটিমাত্র স্ত্রীকে তাড়া করে, তখন সেখানে রীতিমতো কচ্ছপের পাহাড় তৈরি হয়। আরসভস্কির ভাষায়, ‘স্ত্রী কচ্ছপটি আক্ষরিক অর্থেই পুরুষদের স্তূপের নিচে চাপা পড়ে যায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে