You have reached your daily news limit

Please log in to continue


ইফতারের পর মাথাব্যথা? জেনে নিন কমানোর উপায়

ইফতারের পর মাথা ধরেছে? সারা দিন রোজা রাখার পর এটা একটা উটকো ঝামেলা। অনেকের কাছেই এই ব্যথা খুব পরিচিত। তবে সব মাথাব্যথা এক নয়। ধরন বুঝে এর প্রতিকার করা জরুরি। ইফতারের পর বা রোজার সময় যে মাথাব্যথা হয়, তার পেছনে বৈজ্ঞানিক কিছু কারণ রয়েছে। সাধারণত ৮ ঘণ্টা বা তার বেশি সময় না খেয়ে থাকলে রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া, পানিশূন্যতা বা ক্যাফেইন ছেড়ে দেওয়ার কারণে মাথাব্যথা হতে পারে। একে বলা হয় ‘ফাস্টিং হেডেক’ বা উপবাসজনিত মাথাব্যথা। যদিও এটি সাধারণ একটি সমস্যা; তবে সঠিক তথ্য জানা থাকলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব।

মাথাব্যথার লক্ষণ

সাধারণত ৮ ঘণ্টা বা তার বেশি সময় না খেয়ে থাকলে এই মাথাব্যথা শুরু হয়। এই ব্যথার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে—

  • ব্যথার ধরন: এই ব্যথা সাধারণত মৃদু থেকে মাঝারি ধরনের হয় এবং মূলত কপালে অনুভূত হয়।
  • মাইগ্রেন থেকে আলাদা: সাধারণ মাইগ্রেনের মতো এই ব্যথা দপদপ করে না। তবে যাঁরা আগে থেকেই মাইগ্রেনের সমস্যায় ভুগছেন, রোজা রাখা তাঁদের মাইগ্রেনকে ট্রিগার বা বাড়িয়ে দিতে পারে।
  • স্থায়িত্ব: আশার কথা হলো, পুনরায় খাবার গ্রহণ শুরু করার পর সাধারণত ৭২ ঘণ্টার মধ্যে এই ব্যথা সেরে যায়।
  • ঝুঁকি: আপনি যত দীর্ঘ সময় না খেয়ে থাকবেন, মাথাব্যথা তত বাড়বে। গবেষণায় দেখা গেছে, যাঁদের নিয়মিত মাথাব্যথার ইতিহাস আছে, রোজা রাখলে তাঁদের ক্ষেত্রে এই সমস্যা হওয়ার প্রবণতা বেশি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন