ডায়াবেটিক রোগীদের রোজা রাখার ক্ষেত্রে করণীয় ও বর্জনীয়

যুগান্তর প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪২

ডায়াবেটিস রোগীরা যেন নিরাপদে রোজা রাখতে পারেন, সে জন্য চিকিৎসকদের একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এতে চিকিৎসা ব্যবস্থাপনা, খাদ্যাভ্যাস ও ওষুধের সমন্বয়ের মাধ্যমে কীভাবে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রেখে রোজা রাখা সম্ভব—তা তুলে ধরা হয়েছে। 


গাইডলাইন তৈরির সঙ্গে যুক্ত চিকিৎসক ডা. শাহজাদা সেলিম বলেন, অনেক ডায়াবেটিস রোগী নিয়ম মেনে ওষুধ ও খাবার গ্রহণ করলেও রোজার সময় হাইপোগ্লাইসেমিয়া বা অন্যান্য সমস্যায় পড়েন। এ কারণে রোগী ও চিকিৎসকদের জন্য একটি সমন্বিত নির্দেশিকা তৈরি করা হয়েছে।


চিকিৎসকদের মতে, রোজার সময় ডায়াবেটিস রোগীদের সবচেয়ে বড় ঝুঁকি হলো রক্তে শর্করার মাত্রা খুব কমে যাওয়া (হাইপোগ্লাইসেমিয়া) বা বেড়ে যাওয়া (হাইপারগ্লাইসেমিয়া)। তাই নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করা জরুরি। প্রথম কয়েক দিন দিনে পাঁচবার গ্লুকোজ পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে—সকালে, বেলা ১১টা, বিকাল ৪টা, ইফতারের আগে এবং ইফতারের দুই ঘণ্টা পরে।


ওষুধ ও খাবারের সময়সূচিও সমন্বয় করতে হবে। সাধারণত সকালের ওষুধ ইফতারে এবং রাতের ওষুধ সেহরিতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ইনসুলিন গ্রহণকারীদের ক্ষেত্রে সেহরির ডোজ কমানোর প্রয়োজন হতে পারে, যা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও