You have reached your daily news limit

Please log in to continue


কুষ্টিয়ায় গ্যাস লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস সড়কে গ্যাস লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার বেলা আড়াইটার দিকে বাইপাস সড়কের ফিলিং স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চৌড়হাস হাইওয়ে পুলিশের ওসি আবু ওবায়েদ।

নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তারা হলেন- সদর উপজেলার খাজা নগর এলাকার আশরাফুল (২৮), অটোরিকশার চালক জাকারিয়া, যাত্রী আমেনা খাতুন ও কমেলা খাতুন। অপর নারীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

তারা সবাই অটোরিকশায় করে খাজানগরের দিকে যাচ্ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুষ্টিয়া স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আরদেশ আলী বলেন, অটোরিকশাটি কুষ্টিয়ার কবুরগাট থেকে বাইপাস দিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। আর লরিটি খুলনা থেকে তরল গ্যাস নিয়ে পাবনার ঈশ্বরদীতে যাচ্ছিল। একটি ফিলিং স্টেশনের সামনে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন