নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৫০, অনেক নারী-শিশু অপহৃত

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে একদল সশস্ত্র ব্যক্তির হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে; হামলাকারীরা অনেক নারী ও শিশুকে অপহরণও করেছে বলে জানিয়েছেন এক আইনপ্রণেতা।


বুক্কুইয়াম দক্ষিণের প্রতিনিধিত্ব করা ওই আইনপ্রণেতা হামিসু ফারু জানান, হামলাকারীরা বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তুংগান দুতসে গ্রামে হানা দেয়, তাদের হামলা শুক্রবার ভোরের আগে রাত সাড়ে তিনটা পর্যন্ত চলে।


এ সময়ের মধ্যে মোটর সাইকেলে করে যাওয়া হামলাকারীরা একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বাসিন্দাদের তুলে নিতে থাকে। যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও