এবারের ঈদের আয়োজনে ফ্যাশন ব্র্যান্ডগুলো যেমন পোশাক এনেছে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫
মুসলিমদের ধর্মীয় উৎসব হিসেবে ঈদুল ফিতরের আয়োজনের ব্যাপ্তি থাকে বিরাট। সবকিছুর মতো এই উৎসবে ফ্যাশন খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে ওঠে। উৎসব মানেই উজ্জ্বল রঙের সমাহার। তবে গরমে স্বস্তি পেতে এবার হালকা রঙের পোশাকেরও দেখা মিলছে ফ্যাশন হাউসগুলোতে। ধীরে ধীরে জমে উঠছে শপিং মল ও ফ্যাশন হাউসের আউটলেটগুলো। ঈদের আনন্দ বাড়িয়ে দিতে নতুন পোশাকের সংগ্রহ নিয়ে হাজির হয়েছে দেশের সবগুলো ফ্যাশন ব্র্যান্ড।
নারীদের পোশাক
ঈদ উপলক্ষে নারীদের জন্য এথনিক, ট্র্যাডিশনাল ও ফিউশনের পাশাপাশি সমকালীন ট্রেন্ড অনুসারে বিভিন্ন ধরনের শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, কাফতান, টপস, ফতুয়া ইত্যাদি পোশাকের দেখা পাওয়া যাচ্ছে প্রায় সব ফ্যাশন হাউসে।