আজ ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের আজকের এই দিনে বাংলাকে মাতৃভাষা করার দাবিতে প্রাণ দিয়েছেন রফিক, শফিক, বরকত, সালামসহ আরও অনেকেই। প্রতিবছরের মতো এবারও এসব বীর সন্তানকে শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা জাতি।
নিজ নিজ অবস্থান থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সবাই। পিছিয়ে নেই বাংলাদেশ জাতীয় দলের বর্তমান-সাবেক ক্রিকেটাররাও। শহীদদের শ্রদ্ধা জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজারা।