You have reached your daily news limit

Please log in to continue


বগুড়ায় তারেকের ছেড়ে দেওয়া আসনে কে হবেন বিএনপির প্রার্থী

বগুড়া-৬ (সদর) আসনটি ছেড়ে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুটি আসনে বিজয়ী হয়ে শপথ গ্রহণের আগের দিন একটি আসন ছেড়ে দেন তিনি। এ কারণে আসনটিতে এখন উপনির্বাচন হবে। সেই নির্বাচনে কে বিএনপির মনোনয়ন পাবেন, এ নিয়ে চলছে নানা আলোচনা।

১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব কটি জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হন। এর মধ্যে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে আসনটিতে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন