You have reached your daily news limit

Please log in to continue


পাকিস্তানের সামনে আজ নিউজিল্যান্ড—দুই ‘কালো ঘোড়ার’ লড়াই

গ্রুপ পর্বের সব আলো বলতে গেলে একাই কেড়ে নিয়েছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার বাদ পড়া আর ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে জিম্বাবুয়ের শেষ আটে ওঠাটাই এবারের টি–টুয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত বড় চমক, আলোচনাও এ নিয়েই বেশি।

সে আলোচনার মধ্যেই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ পাকিস্তান–নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার এইটের লড়াই। এবারের বিশ্বকাপে ফেবারিটদের তালিকা করলে কেউই সম্ভবত এই দুই দলকে ওপরের দিকে রাখবেন না। তবে জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়ার বিপরীতধর্মী অবস্থাই আবার দেখিয়ে দিয়েছে, খেলাটা যখন টি–টোয়েন্টি; তখন ফেবারিট বলে আসলে কিছু নেই। এই পরিচিতির চেয়ে বরং ‘কালো ঘোড়ার’ চাদর গায়ে এগোনোই ভালো। তাহলে যেকোনো সময় যেকোনো দলকে চমকে দেওয়ার সুযোগ থাকে। সুপার এইটে পাকিস্তান, নিউজিল্যান্ড দুই দলই নিজেদের ভাবতে পারে সেই ‘কালো ঘোড়া।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন