সৌদির নতুন পরিকল্পনা: ইসরায়েল বর্জনকে নাকি ভূ-রাজনৈতিক কৌশল?
সৌদি আরব একটি ফাইবার অপটিক কেব্ল প্রকল্পে সিরিয়াকে ট্রানজিট দেশ হিসেবে বেছে নিতে চায়। এই কেব্লটি ভূমধ্যসাগর হয়ে সৌদি আরবকে গ্রিসের সঙ্গে যুক্ত করবে। প্রকল্পটির সঙ্গে পরিচিত দুই আঞ্চলিক কর্মকর্তা মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে আলোচনা ছিল, কেব্লটি ইসরায়েল হয়ে যাবে। কিন্তু রিয়াদ এখন জোর দিচ্ছে সিরিয়া হয়ে গ্রিসের সঙ্গে সংযোগে। এতে স্পষ্ট হচ্ছে, মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণ বদলাচ্ছে। সৌদি আরব একদিকে দামেস্কের আঞ্চলিক অবস্থান শক্ত করতে চায়, অন্যদিকে ইসরায়েলকে আঞ্চলিকভাবে কিছুটা বিচ্ছিন্ন করতে চায়।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন। গাজায় ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইয়েমেন, সুদান ও লোহিত সাগর ইস্যুতেও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সৌদি আরবের মতপার্থক্য রয়েছে। আরব বিশ্বের মধ্যে আমিরাতই ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার।
- ট্যাগ:
- মতামত
- ভূ-রাজনৈতিক স্বার্থ