এবারের একুশের অঙ্গীকার : বৈষম্যহীন সমাজ গঠন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। এবারের একুশে ফেব্রুয়ারি নানা কারণেই বিশেষ তাৎপর্যপূর্ণ। দীর্ঘ প্রায় ১৮ বছরের অগণতান্ত্রিক স্বৈরশাসনের অবসান ঘটিয়ে চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে কল্যাণমূলক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল জাতি, তার বাস্তবায়ন প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
উন্মুক্ত পরিবেশে জনগণ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন রাজনৈতিক সরকারকে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব অর্পণ করেছে। আমাদের দেশের রাজনীতিকরা যদি ইতিহাস থেকে সামান্যতম শিক্ষা গ্রহণ করেন, তাহলে তাদের পক্ষে ভবিষ্যতে স্বৈরাচারী হয়ে ওঠার কোনো আশঙ্কা থাকবে না। জনগণের ভোটে নির্বাচিত নতুন সরকার একুশের চেতনাকে বুকে ধারণ করে দেশ পরিচালনা করবে, এটাই সবার প্রত্যাশা।
- ট্যাগ:
- মতামত
- মাতৃভাষা
- মাতৃভাষা দিবস