জাতিসংঘের বিকল্প ট্রাম্পের ‘বোর্ড অব পিস’
দেড় বছরের বেশি সময় ধরে অব্যাহত ইসরাইলি হামলায় গাজা উপত্যকার ১০ শতাংশ অধিবাসী হতাহত এবং প্রায় সব অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর সেই ধ্বংসপুরীকে পুনর্গঠনসহ বিশ্বশান্তি নিশ্চিত করার লক্ষ্যে ‘বোর্ড অব পিসের’ প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে ১৯ ফেব্রুয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেদিন ইরানের ওপর ১০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর সম্ভাবনার কথা বলেছেন, ঠিক সেদিনই তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ‘ইউএস ইনস্টিটিউট অব পিসে’ এই বোর্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে সুইজারল্যান্ডের ডেভোসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘বোর্ড অব পিস’ গঠন করা হয়। ৪৯টি দেশের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করেন, যাদের মধ্যে বোর্ডের আনুষ্ঠানিক সদস্যপদ গ্রহণ করেছে ২৬টি দেশ। ইউরোপীয় ইউনিয়নসহ অবশিষ্ট দেশগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন পর্যবেক্ষক হিসাবে।
- ট্যাগ:
- মতামত
- পর্যবেক্ষক
- জাতিসংঘ