ভাষার সংরক্ষণ ও বিকাশে চাই আরও উদ্যোগ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৮

সারা বিশ্বের মাতৃভাষা সংরক্ষণ, গবেষণা ও বিকাশে কাজ করার লক্ষ্য নিয়ে ২০০১ সালে যাত্রা শুরু করেছিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। সিকি শতাব্দী পেরিয়ে হিসাব কষে দেখা যাচ্ছে, মাতৃভাষার সংরক্ষণ ও বিকাশের তুলনায় কর্মশালা, সেমিনার ও দিবসকেন্দ্রিক উদ্‌যাপনের মতো কাজেই বেশি সময় ও সামর্থ্য ব্যয় করেছে প্রতিষ্ঠানটি। মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশে একে আরও উদ্যোগী হওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।


প্রতিষ্ঠার পর থেকে গত ২৫ বছরে ভাষা সংরক্ষণ, গবেষণা ও আন্তর্জাতিক যোগসূত্র তৈরিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।


প্রতিষ্ঠানটির নিজেদের ২০২৪-২৫ সালের বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, গবেষণা ও ভাষা সংরক্ষণের কিছু কাজ করেছে। তবে দৃশ্যত বেশির ভাগ কাজ হয়েছে কর্মশালা, সেমিনার, দিবসকেন্দ্রিক উদ্‌যাপনের মতো খাতে। প্রতিষ্ঠানটি বাংলা-ইংরেজি গবেষণা সাময়িকী, শব্দকোষ, একুশের স্মরণিকা প্রকাশ করেছে। এ ছাড়া বের করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ‘ককবরক ভাষার কবিতা সংকলন’, ‘চাক বাংলা অভিধান’, ‘বাংলাদেশের খোট্টা উপভাষা’ ইত্যাদি বই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও