নতুন এআই চশমা, পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস আনছে অ্যাপল

যুগান্তর প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪২

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–ভিত্তিক তিনটি নতুন ডিভাইস বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। এসবের মধ্যে রয়েছে স্মার্ট চশমা, এআই–চালিত একটি পেনড্যান্ট এবং ক্যামেরাযুক্ত এয়ারপডস। ব্লুমবার্গ এলপি–এর সাংবাদিক মার্ক গারমান–এর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।


প্রতিবেদন অনুযায়ী, ডিভাইসগুলোতে বিল্ট-ইন ক্যামেরা থাকবে এবং সেগুলো আইফোনের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করবে। ফলে ব্যবহারকারীর আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে সিরি বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে।


ধারণা করা হচ্ছে, ২০২৭ সালে অ্যাপল তাদের প্রথম স্মার্ট চশমা উন্মোচন করতে পারে। এ বছরের ডিসেম্বর থেকেই উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে। বাজারে এ ডিভাইসটি সরাসরি প্রতিযোগিতা করবে মেটার স্মার্ট গ্লাসের সঙ্গে।


বর্তমানে Meta Platforms রে-ব্যানের সঙ্গে যৌথভাবে স্মার্ট চশমা তৈরি করছে। তবে অ্যাপল নিজস্ব ডিজাইনে ফ্রেম তৈরি করে উন্নত নির্মাণশৈলী ও উন্নতমানের ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে আলাদা অবস্থান তৈরি করতে চায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও