You have reached your daily news limit

Please log in to continue


ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিল ফুটবলার

ব্রাজিলিয়ান ফুটবলার ক্যাথলিন সৌজা, বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের নারী দলের নেতৃত্বে আছেন। এই নারী ফুটবলার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উমরাহও করেছেন তিনি।

আল-নাসর নারী দল তাদের অফিসিয়াল এক্স প্ল্যাটফর্মে ক্যাথলিনের একটি ভিডিও পোস্ট করে লিখেছে, ‘আমরা ক্যাথলিন সৌজার ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণার মাধ্যমে তার জীবনের একটি বিশেষ মুহূর্ত শেয়ার করছি। তার হৃদয়কে শান্তি ও প্রশান্তিতে ভরে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি।’

ভিডিও চলাকালে এই আন্তর্জাতিক খেলোয়াড় তার চোখের পানি ধরে রাখতে পারেননি এবং তার আবেগ প্রকাশ করে বলেছেন, ‘আমি কেবল সঠিক পথ খুঁজে পেতে এবং নিজের উন্নত সংস্করণ হওয়ার চেষ্টা করছিলাম, এটুকুই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন