গাজায় স্টেডিয়াম নির্মাণে ৬১২ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি ফিফার
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২
গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপ। পুরো শহরই যেন ধূলায় মিশে গেছে। বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, রাস্তাঘাট, বিদ্যুৎ সরবরাহে রয়েছে প্রবল সংকঠ। অনাহার ঠেকাতে পর্যাপ্ত খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনর্গঠন নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। এরই মাঝে দুই বছরের বেশি সময়ের যুদ্ধে বিধ্বস্ত একটি এলাকার জন্য একটি ঝকঝকে নতুন জাতীয় ফুটবল স্টেডিয়াম নির্মাণে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ফিফার পক্ষ থেকে।
বৃহস্পতিবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এর উদ্বোধনী সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়। নয়টি সরকার গাজা ত্রাণ প্যাকেজের জন্য ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্য পাঁচটি দেশ বলেছে যে তারা একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবে সৈন্য মোতায়েন করবে।