You have reached your daily news limit

Please log in to continue


একুশের এক বিস্মৃত শহীদ আবদুস সাত্তার

আটচল্লিশে শুরু হওয়া ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ পরিগ্রহ করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হয়ে এদিন আত্মাহুতি দিয়েছিলেন বাংলার দামাল সন্তানেরা। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা এবং একুশের চেতনার মশাল সমুন্নত রাখার এই সংগ্রাম বায়ান্নতেই শেষ হয়ে যায়নি, পরবর্তী বছরগুলোতেও তা অব্যাহত থাকে। একুশে ফেব্রুয়ারি তথা ‘শহীদ দিবস’ পালন এবং শোষণমুক্তির সংগ্রামে যুক্ত হয়ে বহু মানুষ জুলুম-নির্যাতনের শিকার ও পুলিশের গুলিতে শহীদ হয়েছেন।

এই শহীদদের একজন পাবনার সুজানগর থানা-পুলিশের গুলিতে জীবন উৎসর্গকারী কৃষক-সন্তান আবদুস সাত্তার। একুশের শহীদদের দেখানো পথে মা, মাতৃভাষা ও মাতৃভূমির মর্যাদা সমুন্নত রাখার প্রত্যয়ে প্রাণ উৎসর্গ করে। ১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি প্রভাতফেরির মিছিলে নেতৃত্বদান করতে গিয়ে সে শহীদ হয়। বায়ান্নর একুশে ফেব্রুয়ারি ছাত্র-জনতার আত্মাহুতিদানের যে মিছিল শুরু হয়েছিল, উনসত্তরের একুশে ফেব্রুয়ারি সেই মিছিলে শামিল হয়েছিল আরেক শহীদ আবদুস সাত্তার। ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত ফেব্রুয়ারি মাসে একুশের সেই বিস্মৃত ও অবহেলিত শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করতেই এ লেখার অবতারণা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন