ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

www.ajkerpatrika.com প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি। তবে এবার রোজার ঈদেই ছাড়িয়ে যেতে পারে দুই ঈদের সংখ্যা। এখন পর্যন্ত ১৬টি সিনেমা মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। তবে রোজা শুরু হলেও এখনো শুরু হয়নি এসব সিনেমার প্রচার-প্রচারণা।


প্রতি ঈদেই আলোচনার কেন্দ্রে থাকে শাকিব খানের সিনেমা। এই রোজার ঈদে তিনি পর্দায় আসছেন নব্বইয়ের দশকের গ্যাংস্টার রূপে। ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নামের সিনেমাটি বানাচ্ছেন আবু হায়াত মাহমুদ। শাকিবের বিপরীতে আছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। বর্তমানে ভারতে চলছে শুটিং। শুটিং শেষ না হলেও সিনেমাটি ঈদেই মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও