অস্ট্রেলিয়া কি এমন ম্যাচ আগে খেলেছে

প্রথম আলো প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯

রাত সাড়ে ১২টায় শুরু হওয়া একটি ম্যাচ দেখতে বসা—কর্মব্যস্ত মানুষের জন্য সহজ নয়। পরদিন সকালে কাজ থাকলে তো কথাই নেই,  কাজ-ঘুমের শৃঙ্খলা মেনে চললে মধ্যরাতে চার ঘণ্টা জেগে থাকা আরও কঠিন। আজ সেই ম্যাচটা যদি হয় গুরুত্বহীন, উল্টো মনে যন্ত্রণা বাড়ায়—তাহলে?


আজ অস্ট্রেলিয়ান ক্রিকেটপ্রেমীরা ঠিক এই দোটানাতেই পড়তে যাচ্ছেন। শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে ওমানের বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া।


স্থানীয় সময় সাড়ে সাতটায় খেলা শুরু হলেও অস্ট্রেলিয়ায় তখন ঘড়ির কাঁটা দেখাবে সাড়ে ১২টা। একে তো ওমানের মতো সহযোগী সদস্যদেশের বিপক্ষে খেলা, তার ওপর এই ম্যাচ থেকে কিছুই পাওয়ার নেই মিচেল মার্শদের। আগেভাগেই যে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও