You have reached your daily news limit

Please log in to continue


গত বছর ৯৩৮ কোটি টাকা মুনাফা রবির, লভ্যাংশ দেবে ৯১৭ কোটি টাকা

দেশের টেলিকম খাতের শীর্ষস্থানীয় কোম্পানি রবি আজিয়াটার মুনাফা ২৩৬ কোটি টাকা বেড়েছে। গত বছর শেষে কোম্পানিটির মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৮ কোটি টাকা। ২০২৪ সালে রবির মুনাফা ছিল ৭০২ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে প্রায় ৩৪ শতাংশ। গতকাল বৃহস্পতিবার রবি আজিয়াটার পরিচালনা পর্ষদের সভায় গত বছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। পর্ষদ সভা শেষে এক বিজ্ঞপ্তিতে রবির পক্ষ থেকে মুনাফার এই তথ্য জানানো হয়।

রবি আজিয়াটা শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি। তালিকাভুক্তির বাধ্যবাধকতার অংশ হিসেবে মুনাফা ঘোষণার পাশাপাশি শেয়ারধারীদের জন্য বছর শেষে সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশও ঘোষণা করেছে। তাতে প্রতিটি শেয়ারের বিপরীতে একেকজন বিনিয়োগকারী পাবেন ১ টাকা ৭৫ পয়সা করে লভ্যাংশ। তালিকাভুক্তির পর গত বছরের জন্যই সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারধারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তাতে ওই বছরের জন্য শেয়ারধারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে দেড় টাকা করে নগদ লভ্যাংশ পেয়েছিলেন। ২০২০ সালের ডিসেম্বরে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় রবি আজিয়াটা। এরপর ২০২১, ২০২২ ও ২০২৩ সালের জন্য কোম্পানিটি যথাক্রমে ৫, ৭ ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন