You have reached your daily news limit

Please log in to continue


পানি নয়, এই রেস্তোরাঁয় খাওয়ার পর হাত ধোয়ানো হয় চকলেটে

খাবার খেতে গেলে আগে কী ভাবতেন? পেট ভরবে তো? খাবারটা সুস্বাদু তো? এখন আর প্রশ্নগুলো সেখানেই থেমে নেই। আজকাল ডাইনিং মানে শুধু খাওয়া নয়, বরং একটা ছোট্ট অ্যাডভেঞ্চার! কোথাও অচেনা মানুষের বাড়িতে বসে ডিনার, কোথাও আঁকতে আঁকতে খাওয়া, আবার কোথাও এমন খাবারের কোর্স যেখানে আপনাকে নিজের হাতই চেটে পরিষ্কার করতে হবে! অবাক লাগছে? তাহলে চলুন পুরো গল্পটা জেনে নেওয়া যাক-

গত এক দশকে বিশ্বজুড়ে খাবার সংস্কৃতি আমূল বদলে গেছে। এখন মানুষ শুধু সুস্বাদু খাবার খুঁজছে না, খুঁজছে এমন অভিজ্ঞতা যেটা মনে থাকবে অনেক দিন। তাই নানা দেশে গড়ে উঠছে অভিনব সব রেস্তোরাঁ। যেমন রেস্টুরেন্ট অব মিসটেকেন অর্ডারস, যেখানে অর্ডার নেন ডিমেনশিয়ায় আক্রান্ত বয়স্ক কর্মীরা। এখানে সব কর্মীই ডিমেনশিয়া আক্রান্ত। যেখানে মোমো চাইলে পেয়ে যেতে পারেন পিৎজা! আবার কফি চেয়ে হয়তো পেলেন চাউমিন!

এই তালিকার অন্যতম আলোচিত নাম এলিসিইলো। যুক্তরাষ্ট্রের মিয়ামি ও ওয়াশিংটন ডিসি শহরে অবস্থিত এই মিশেলিন-তারকাপ্রাপ্ত রেস্তোরাঁয় খাবার খাওয়া মানেই যেন এক নাটকীয় যাত্রা। এখানে জনপ্রতি টেস্টিং মেনুর দাম প্রায় ২৮৯ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজারের কাছাকাছি)। দাম শুনে চোখ কপালে উঠতেই পারে কিন্তু যারা গেছেন, তারা বলছেন অভিজ্ঞতাটা নাকি টাকার চেয়েও বেশি মূল্যবান।

এই রেস্তোরাঁর সবচেয়ে আলোচিত কোর্সটির নাম ‘চোকোথেরাপি’। রেস্তোরাঁর ওয়াশিংটন শাখায় যোগ হয়েছে নতুন মেনু। অতিথিদের হাত ধুইয়ে দেওয়া হয় উষ্ণ চকলেটে। এটি তৈরি করেছেন খ্যাতনামা শেফ জুয়ান মানুয়াল বাড়িয়েনটোস। এখানে পরিবেশন করা হয় উষ্ণ গরম তরল চকলেট কিন্তু প্লেটে নয়, সরাসরি আপনার হাতে! প্রথমে আপনাকে একটি তোয়ালে দেওয়া হবে, তারপর হাতে ঢালা হবে উষ্ণ চকলেট। এরপর সেটি হাতে মাখতে হবে, আর শেষে? হ্যাঁ, ঠিক ধরেছেন নিজের হাত থেকেই চেটে খেতে হবে চকলেটটি। তারপর আবার পানি ঢেলে পরিষ্কার করে দেওয়া হবে। পুরো ব্যাপারটা যেন শৈশবের দুষ্টুমি আর বিলাসী ডাইনিংয়ের এক অদ্ভুত মিশেল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন