ভুল স্বাস্থ্য তথ্য দিয়ে চাপে এআই

যুগান্তর প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৯

দিন দিন কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরতা বাড়ছে। রান্নার রেসিপি থেকে শুরু করে গলা ব্যথা—সব প্রশ্নের উত্তরই এখন অনেকেই খুঁজছেন এআইয়ের কাছে। বিশেষ করে সার্চ ইঞ্জিনে দেওয়া এআই-ভিত্তিক সংক্ষিপ্ত সারাংশের ওপর ভরসা করছেন ব্যবহারকারীরা। আলাদা আলাদা ওয়েবসাইটে না গিয়ে সরাসরি এআইয়ের দেওয়া উত্তরের ভিত্তিতেই সিদ্ধান্ত নিচ্ছেন অনেকে। তবে এ প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 


সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কিছু ক্ষেত্রে এআই ভুল বা বিভ্রান্তিকর স্বাস্থ্য তথ্য দিচ্ছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, লিভার ফাংশন টেস্ট সংক্রান্ত এক অনুসন্ধানে গুরুতর সংক্রমণের ইঙ্গিত থাকা সত্ত্বেও ফলাফলকে ‘স্বাভাবিক সীমার মধ্যে’ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। এতে রোগী ভুলভাবে নিজেকে সুস্থ মনে করতে পারেন। পরে ওই তথ্যে ‘স্বাভাবিক পরিসর’ সম্পর্কিত অংশ নীরবে সরিয়ে ফেলা হয় বলেও উল্লেখ করা হয়েছে।


আরেক ঘটনায় দেখা গেছে, স্বাস্থ্যবিষয়ক প্রশ্নের উত্তরে নির্ভরযোগ্য চিকিৎসা সাইটের বদলে ভিডিও প্ল্যাটফর্মের কনটেন্ট থেকে তথ্য নিয়ে সারাংশ তৈরি করা হয়েছে। প্রতি মাসে বিপুলসংখ্যক মানুষ সার্চ ব্যবহার করেন। ফলে এমন ভুল তথ্য সহজেই বিভ্রান্তি ছড়াতে পারে—এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও