You have reached your daily news limit

Please log in to continue


রোজায় প্রতিদিন ডাবের পানি নাকি স্যালাইন?

গরম বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের অভ্যাস প্রতিদিন স্যালাইন বা ডাবের পানি পান। কেউ মনে করেন এতে শরীর সতেজ থাকে, কেউ ভাবেন ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ হয়।

রোজার সময়ও অনেকে এই অভ্যাস চালিয়ে যান। তবে প্রশ্ন হল— সুস্থ মানুষের জন্য প্রতিদিন নিয়ম করে স্যালাইন বা ডাবের পানি গ্রহণ করা কি আদৌ নিরাপদ? নাকি নির্দিষ্ট পরিস্থিতিতেই এগুলো উপকারী?

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “এই দুই পানীয়-ই চিকিৎসাজনিত প্রয়োজনে খুব কার্যকর। তবে অকারণে প্রতিদিন পান করলে শরীরে অতিরিক্ত সোডিয়াম বা পটাসিয়াম জমে বিভিন্ন ঝুঁকি তৈরি হতে পারে।”

সাধারণ পানিই দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য সবচেয়ে নিরাপদ ও সেরা- পরামর্শ দেন তিনি।

‘ওরাল স্যালাইন’ বা ‘ওআরএস’ মূলত ডায়রিয়া, বমি বা অতিরিক্ত পানিশূন্যতার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এতে নির্দিষ্ট অনুপাতে সোডিয়াম, গ্লুকোজ, পটাসিয়াম ও সাইট্রেইট থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এটি পানিশূন্যতা দ্রুত কাটাতে সবচেয়ে কার্যকর।

তবে সুস্থ ব্যক্তি যদি প্রতিদিন অকারণে স্যালাইন পান করেন, তাহলে অতিরিক্ত সোডিয়াম শরীরে জমে উচ্চ রক্তচাপ, ফোলাভাব বা হৃদযন্ত্রের ওপর চাপ পড়তে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন