চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে নিহত ১২

বিডি নিউজ ২৪ চীন প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৭

চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।


চান্দ্র নববর্ষ উদ্‌যাপনকালে মাত্র কয়েকদিনের মধ্যে চীন আতশবাজি সংশ্লিষ্ট এ দ্বিতীয় বিস্ফোরণ দেখল, বলছে আল-জাজিরা।


বুধবার স্থানীয় সময় বিকালের দিকে বিস্ফোরণে হুবেইয়ের জিয়াংইয়াংয়ে ওই আতশবাজির দোকানটি ছিন্নভিন্ন হয়ে যায়। পরে জরুরি বিভাগের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে বলে চীনা বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে।


কর্তৃপক্ষ এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।


নিহতদের মধ্যে দোকানটির মালিক ছাড়াও ৫টি শিশু আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নিহতদের বেশিরভাগই দোকানে আতশবাজি কিনতে গিয়েছিল। এদের মধ্যে কেউ কেউ উৎসবের এ সময়ে অন্য এলাকা থেকে জিয়াংইয়াংয়ে বেড়াতে এসেছিল।


চীনের চান্দ্র বর্ষ উদ্‌যাপনের নানা অনুষ্ঠানে আতশবাজি এখনও গুরুত্বপূর্ণ উপাদান। তবে এর ব্যবহারে সতর্ক থাকতে কর্তৃপক্ষ বারবার তাগাদা দিয়ে আসছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও