ঢাকার সড়কে গাড়ির জট, যান চলাচলে ধীরগতি

জাগো নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪০

শুরু হয়েছে পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। মাসটি ঘিরে সরকারি অফিস, আদালত ও ব্যাংক কার্যক্রম পরিচালনার নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। সরকার নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টা থেকে শুরু হওয়া অফিস-আদালত চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।


রমজানের প্রথম দিন কর্মঘণ্টা শেষ হতেই কর্মস্থল থেকে ঘরমুখী মানুষের চাপে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট। আবার কোথাও কোথাও ধীরগতিতে চলছে যানবাহন। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ইফতারের আগে গন্তব্যে পৌঁছাতে পারবেন কি না- তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে অনেকের মনে।


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামলী, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকা সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা যায়। এছাড়া রাজধানীর অন্যান্য সড়কেও দীর্ঘ যানজটের তথ্য মিলেছে।


সরেজমিনে দেখা গেছে, বিকেল ৩টার আগে রাজধানীর সড়কে সাধারণ মানুষের চলাচল সীমিত ও সড়কে অসহনীয় যানজট না থাকলেও ৩টার পর থেকে সড়কে বাড়তে থাকে অফিস ফেরত সাধারণ মানুষের চলাচল। এতে বাড়তে থাকে গণপরিবহন ও নিজস্ব পরিবহনের উপস্থিতি। দেখা দেয় যানবাহন চলাচলে ধীরগতি ও বিভিন্ন স্থানে যানজট। এছাড়া রাজধানীর বিভিন্ন বাস পয়েন্টে যানবাহনের অপেক্ষারত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একই সঙ্গে গণপরিবহনগুলোতে ভিড় ও গেটে মানুষের ঝুলে থাকার চিত্রও দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও