You have reached your daily news limit

Please log in to continue


শেরপুর-১ আসনের ফল নিয়ে ‘আপত্তি’, আদালতে যাবেন বিএনপির প্রার্থী

শেরপুর-১ (সদর) আসনের ফল নিয়ে ‘আপত্তি’ তুলে আদালতে যাওয়ার কথা বলেছেন বিএনপির প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী রাশেদুল ইসলামের কাছে অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে হেরে গেছেন।

প্রিয়াঙ্কা বলছেন, ভোটে নানা অনিয়মের অভিযোগ ও ফল নিয়ে আপত্তির কথা ইতোমধ্যে তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন, এবার নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে যাবেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি পুনঃনির্বাচনের দাবি জানান।

সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, “অবশ্যই আমি আদালতে যাব। আমি ইসির কাছে ফলাফল স্থগিতের জন্য আবেদন করেছি এবং পুনঃনির্বাচনের দাবির জন্য আবেদন করেছি।”

গেল বৃহস্পতিবারে ভোটে শেরপুর-১ আসনে জামায়াতের প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩০ হাজার ৯৮৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছেন ৭৭ হাজার ৫২১ ভোট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন