You have reached your daily news limit

Please log in to continue


সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী, রাস্তায় মানলেন ট্রাফিক সিগনাল

টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে তিনি নিয়মিত ট্রাফিক সিগনাল মেনে সচিবালয়ে পৌঁছান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, গুলশান থেকে সচিবালয়ে পৌঁছাতে প্রায় ৪১ মিনিট সময় লেগেছে।

তিনি জানান, সকাল ৮টা ৩৪ মিনিটে প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত গাড়িতে বাসভবন ত্যাগ করেন। গুলশান থেকে সচিবালয়ে যাওয়ার পথে চারটি ট্রাফিক সিগনালে লাল বাতি জ্বলে উঠলে গাড়িটি থামে এবং সকাল সোয়া ৯টায় তিনি সচিবালয়ে পৌঁছান।

সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার তাকে অভ্যর্থনা জানান।

রুমন বলেন, ট্রাফিক সিগনালে যখন গাড়ি দাঁড়ায়, তখন পথচারীরা প্রধানমন্ত্রীকে করতালি দিয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

‘কেউ কেউ গাড়ির কাছে এসে তাকে শুভেচ্ছা জানান এবং কেউ কেউ মোবাইল ফোনে সেলফিও তোলেন,’ বলেন রুমন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন