You have reached your daily news limit

Please log in to continue


সিনেমার সুদিন ফেরাতে নতুন সরকারের কাছে যা চাইলেন শাকিব খান

দেশীয় চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে নবনির্বাচিত সরকারের কাছে একগুচ্ছ প্রত্যাশার কথা জানিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বচ্ছতা, সরকারি অনুদানের সুষ্ঠু বণ্টন এবং আধুনিক প্রেক্ষাগৃহ নির্মাণ, এসব বিষয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন তিনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রসঙ্গে শাকিব বলেন, এই পুরস্কার ঘিরে দীর্ঘদিন ধরে নানা বিতর্ক রয়েছে। বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নির্দিষ্ট মানদণ্ড প্রণয়ন এবং বাইরের হস্তক্ষেপ বন্ধে কঠোর নীতিমালা দরকার বলে মত দেন তিনি। তার ভাষায়, পুরস্কার যেন প্রকৃত মেধার স্বীকৃতি হয়, সেটিই নিশ্চিত করা জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন