You have reached your daily news limit

Please log in to continue


ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এখন অপেক্ষা কেবল যুক্তরাষ্ট্রের সবুজসংকেতের। গতকাল বুধবার গভীর রাতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন–কান। খবর তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলুর।

কেএএন জানিয়েছে, ইসরায়েল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে হামলা চালাতে পারে—এমন আলোচনা এমন সময় জোরালো হয়েছে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দেবেন কি না, তা নিয়ে ব্যাপক জল্পনা চলছে।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর মূল্যায়নে দেখা গেছে, ওয়াশিংটন ও তেহরানের সর্বশেষ দফার আলোচনার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা বেড়েছে। ইসরায়েলের দৈনিক হারেৎজ এই তথ্য জানিয়েছে। পত্রিকাটি বলেছে, ‘নিরাপত্তা প্রতিষ্ঠানের মূল্যায়ন অনুযায়ী এবং জেনেভা বৈঠক শেষে ইরানের প্রকাশ্য বক্তব্যের বিপরীতে, এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করার যে দাবি যুক্তরাষ্ট্র তুলেছে, তা মেনে নিতে ইরান প্রস্তুত নয়। এ বিষয়ে অচলাবস্থা কাটাতে যুক্তরাষ্ট্র সক্ষম হয়নি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন