গ্রুপ পর্বে জমেনি, সুপার এইটে বিশ্বকাপ জমবে তো
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮
পাকিস্তান-নামিবিয়া ম্যাচের পর আইসিসি তাদের এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে। সেই ছবিতে আট ক্রিকেট দলের আট অধিনায়ক একটি বাসে একজনের পর আরেকজন বসে আছেন। সবার আগে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ আর সবার শেষে পাকিস্তানের সালমান আলী আগা। আর সেটি যে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গাড়ি, তা বুঝতে
কারও অসুবিধা হয় না। বাসের জানালার নিচেও লেখা আছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার এইট।চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের আরও দুই দিন বাকি। এই পর্ব পুরোপুরি শেষ হওয়ার আগে সুপার এইটের চূড়ান্ত আট দলকে পেয়ে গেছে বিশ্বকাপ। সবার আগে সুপার এইট নিশ্চিত করে দুবারের সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এরপর ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। এই রাউন্ডের শেষ দল হিসেবে সুপার এইটের গাড়িতে উঠেছে পাকিস্তান।