You have reached your daily news limit

Please log in to continue


গান গাইতে সব সময় ভয়ে থাকি—মানুষ ট্রল না করে দেয়

নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।

ভালোবাসা দিবস উপলক্ষে আপনার গাওয়া নতুন গান ‘দুজন দুজনার’ প্রকাশ পেয়েছে। কেমন সাড়া পেলেন?

এই সময়ের শ্রোতারা যে ধরনের বিট বা মিউজিক অ্যারেজমেন্টের গান পছন্দ করেন, এটা সেই ধরনের গান নয়। কিছুটা নব্বইয়ের দশকের ফ্লেভারে ফিল্মি টাইপের গান। তাই অনেকেই বলেছেন, এটা তো পুরোনো দিনের গানের মতো লাগছে! আসলে আমরা পরিকল্পিতভাবেই এমন গান করেছি। সব মিলিয়ে ইতিবাচক সাড়া পাচ্ছি। আমি তো গানের মানুষ না। গান গাইতে সব সময় ভয়ে থাকি—মানুষ ট্রল না করে দেয় কিংবা যদি পছন্দ না করে! এ গান শ্রোতারা পছন্দ করেছেন, এটা আমার জন্য বড় পাওয়া। তা ছাড়া গানটি নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম কি না, সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। ব্যক্তিগতভাবে পুরো গানের আয়োজন আমার খুব ভালো লেগেছে।
দুজন দুজনার গানের পরিকল্পনা কীভাবে শুরু হয়েছিল?

এটি আমার তৃতীয় গান। তিনটি গান তিন রকমভাবে প্রকাশ পেল। প্রথম গানটি ব্যবহার হয়েছে নাটকে, দ্বিতীয় গানটি ম্যাগাজিন অনুষ্ঠানে গেয়েছিলাম। দুটোই মৌলিক গান, কিন্তু কোনোটার আলাদা করে মিউজিক ভিডিও নেই। গান শোনার সঙ্গে এখন ভিজ্যুয়াল বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আমার পরিকল্পনা ছিল একটা প্রোপার মিউজিক ভিডিও প্রকাশের। চিন্তা করছিলাম ফ্রি সময়ে এটা নিয়ে ভাবব, কিন্তু কাজের প্রেশারে হয়ে উঠছিল না। কবির বকুল (গীতিকার) ভাই আমার কাজটা সহজ করে দিয়েছেন। তিনি এই গানটি মোটামুটি রেডি করে আমার কাছে পাঠিয়েছিলেন। শোনার পর মনে হলো, গানটি করা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন