আরমীন মুসার প্রযোজনায় ‘বাংলা বাউল ফোক ভোকাল’

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮

বিশ্বের অন্যতম শীর্ষ সংগীত প্রযোজনা প্ল্যাটফর্ম ‘স্প্লাইস’। লাখ লাখ প্রযোজক, সুরকার ও ডিজে ব্যবহার করেন এই প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন দেশের রয়্যালটি-মুক্ত সংগীত সংগ্রহ পাওয়া যায়, যা আধুনিক ইলেকট্রনিক, পপ, চলচ্চিত্র, নিরীক্ষাধর্মী সংগীত প্রযোজনাসহ নানা আয়োজনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সম্প্রতি স্প্লাইসে বাংলাদেশের সংগীতশিল্পী আরমীন মুসা প্রকাশ করলেন ‘বাংলা বাউল ফোক ভোকাল’ শিরোনামের একটি নতুন প্রজেক্ট।



ভারতীয় সুরকার ধ্রুব গোয়েলের লেবেল আরহর সঙ্গে যৌথভাবে তৈরি এই সংগীত সংগ্রহটি বাংলার শত বছরের পুরোনো আধ্যাত্মিক লোকসংগীত, যেখানে বাউলসংগীতের আবেগ ও গভীরতাকে আধুনিক বৈশ্বিক সংগীতের সঙ্গে উপস্থাপন করা হয়েছে। এই প্রজেক্টের মিউজিকগুলো যেকোনো ইলেকট্রনিক সংগীত, চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ডিজাইনসহ নানা মাধ্যমে সংগীত আয়োজন করতে ব্যবহার করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও