রহস্য আর প্রেমের সিনেমা ‘প্যারাডাইস’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮
রহস্য আর প্রেমের গল্প নিয়ে নির্মাতা অনিক বিশ্বাস নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'প্যারাডাইস'।
এতে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন আয়েশা খান ও ফররুখ আহমেদ রেহান।
নির্মাতা অনিক জানিয়েছেন, চলতি মাসের শুরুর দিকে ঢাকার ৩০০ ফিট এলাকায় হয়েছে সিনেমার দৃশ্যধারণ। পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে শিগগিরই প্রচারে আসবে ‘প্যারাডাইস’।