You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশে ‘ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ’ তৈরি করবো: তথ্যমন্ত্রী

বাংলাদেশে একটা ‘ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ’ তৈরি করা হবে বলে জানিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেছেন, গণমাধ্যমের লক্ষ্য তথ্যকে মানুষের কাছে নির্ভেজালভাবে উপস্থাপন করা। আমরা নীতিমালার আলোকেই সব সমস্যার সমাধান করবো। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় নতুন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। 

তথ্যমন্ত্রী হিসেবে কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেবেন—এ প্রশ্নে জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের বলেন, সরকারের পক্ষ থেকে আমরা মনেকরি, আমাদের এই দীর্ঘযাত্রার পেছনে রাজপথের নেতাকর্মীদের চাইতে আপনাদের (সাংবাদিকদের) অবদান কোনো অংশেই কম নয়। দীর্ঘ আন্দোলনের এই পথে গণমাধ্যম প্ল্যাটফর্মগুলোও ছিল একেকটি আন্দোলনের যুদ্ধক্ষেত্র। সেখানে আপনাদের সবার সহযোগিতা আমরা পেয়েছি।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের অন্য সাথীদের আমরা যেভাবে মূল্যায়ন ও সম্মানের চেষ্টা করছি, গণমাধ্যম সংশ্লিষ্ট সহকর্মীদেরও সেভাবেই বিবেচনা করবো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন