নতুন মন্ত্রিসভায় নারী মাত্র ৩ জন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮

নতুন সরকারে তিনজন নারী মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, যারা এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আবার এ তিনজনেরই বাবা একসময় মন্ত্রিসভায় ছিলেন।


তাদের মধ্যে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।


তার বাবা প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু ছিলেন মানিকগঞ্জ-২ এবং মানিকগঞ্জ-৩ আসনে চারবারের সংসদ সদস্য; মন্ত্রীও ছিলেন তিনি।


আর ফরিদপুর-২ আসনের এমপি শামা ওবায়েদ পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কেএম ওবায়দুর রহমানের মেয়ে। সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানও এ আসন থেকে একাধিকবার নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের এমপি ফারজানা শারমিন পুতুলকে মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে।


এর আগে দ্বাদশ জাতীয় সংসদে মন্ত্রিসভায় নারী সদস্য ছিলেন ৮ জন, যা ছিল ইতিহাসে সর্বোচ্চ৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও