You have reached your daily news limit

Please log in to continue


ভিনিসিয়ুসকে ‘পাঁচবার বানর’ বলার অভিযোগ আর্জেন্টাইন খেলোয়াড়ের বিরুদ্ধে

চ্যাম্পিয়নস লিগ প্লে-অফে গতকাল রাতে প্রথম লেগে বেনফিকার মাঠে ১–০ গোলে জেতে রিয়াল মাদ্রিদ। গোলটি করেন রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু ম্যাচের ৫০ মিনিটে করা ভিনির গোলের উদ্‌যাপনকে ঘিরে ঘটেছে তুলকালাম কাণ্ড।

গোল উদ্‌যাপনের সময় কর্নার ফ্ল্যাগের কাছে বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় ভিনিসিয়ুসের। এতে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের কাছে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ করেন রিয়ালের এই ব্রাজিলীয় তারকা। এরপর বর্ণবাদবিরোধী নিয়ম প্রয়োগে খেলা ১০ মিনিটের বেশি সময় বন্ধ রাখেন রেফারি। পরে রিয়ালের মিডফিল্ডার অঁরেলিয়ে চুয়ামেনি জানান, ভিনি তাঁর সতীর্থদের বলেছেন প্রেস্তিয়ান্নি তাঁকে ‘বানর’ বলেছেন।

টিভি ফুটেজে দেখা যায়, প্রেস্তিয়ান্নি নিজের জার্সি দিয়ে মুখ ঢেকে ভিনিসিয়ুসের সঙ্গে কথা বলছেন। এরপর ব্রাজিলিয়ান তারকা আঙুল তুলে তাঁকে দেখিয়ে রেফারির কাছে ছুটে যান। রেফারি লেতেক্সিয়ের দুই হাত বুকের সামনে ক্রস করে ‘বর্ণবাদী আচরণের অভিযোগ’ জানানোর সংকেত দেন। এর আগেও বিভিন্ন সময় বর্ণবাদী আক্রমণের মুখে পড়েছিলেন ভিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন