নিউ মেক্সিকোতে কুখ্যাত এপস্টিনের সে খামারটি আবারও আলোচনায়, কী হতো সেখানে

প্রথম আলো প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা গতকাল সোমবার একটি আইন পাস করেছেন। তাঁরা বলছেন, এটিকে সেখানকার জোরো র‍্যাঞ্চ নামের খামারে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রথম পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার উদ্যোগ বলে উল্লেখ করেছেন। কুখ্যাত মার্কিন যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের বিরুদ্ধে এ খামারে নারী পাচার এবং তাদের যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে।


দলমত–নির্বিশেষে একটি তদন্ত কমিটি ওই খামারে যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তোলা মানুষদের সাক্ষ্য নেবে। খামারটি অঙ্গরাজ্যের রাজধানী সান্তা ফে থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণে অবস্থিত। আইনপ্রণেতারা স্থানীয় বাসিন্দাদেরও সামনে এসে তথ্য ও সাক্ষ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।


এপস্টিন ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে মারা যান। কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা হিসেবে সাব্যস্ত করে। ওই সময় এপস্টিনের বিরুদ্ধে নারী পাচারসংক্রান্ত একটি মামলায় বিচারকাজ চলছিল।


তথাকথিত ‘সত্য অনুসন্ধান কমিশনে’ চারজন আইনপ্রণেতা রয়েছেন। তাঁরা এপস্টিনের ৭ হাজার ৬০০ একর আয়তনের খামারটিতে ভ্রমণকারী অতিথি এবং সরকারি কর্মকর্তাদের শনাক্ত করার চেষ্টা করছেন। তাঁরা আশা করছেন, এর মধ্য দিয়ে খামারের মূল ভবন ও অতিথি ভবনে সংঘটিত যৌন নির্যাতনে কারা অংশ নিয়েছিলেন, তা জানা যাবে।


ডেমোক্রেটিক নেতৃত্বাধীন এই তদন্তে রাজনৈতিক চাপ বাড়াচ্ছে এবং এপস্টিনের অপরাধ উদ্‌ঘাটনের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। সম্প্রতি মার্কিন বিচার বিভাগ এপস্টিন সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশ করেছে। ওই সব নথিতে জোরো খামারে ঘটা নানা কর্মকাণ্ডের তথ্যও আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও