বুধবার সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ নেওয়ার পরদিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এরপর মন্ত্রিসভার বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন প্রধানমন্ত্রীর প্রথম অফিস করাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর থেকেই ব্যস্ত সময় পার করছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। নতুন প্রধানমন্ত্রীর জন্য তার কক্ষটি প্রস্তুত করা হচ্ছে। মুছে পরিষ্কার করা হচ্ছে আসবাবপত্র, দেয়াল, মেঝে। এ ফ্লোরে থাকা মন্ত্রিসভা বৈঠকের জন্য মন্ত্রিপরিষদ কক্ষটিও প্রস্তুত করা হচ্ছে। এ ভবনটি তৈরির পর এ ফ্লোরটি বলতে গেলে অব্যবহৃতই ছিল।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সচিবালয়
- তারেক রহমান