You have reached your daily news limit

Please log in to continue


ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ড

সাত বছর আগে ঢাকার ধানমন্ডিতে আফরোজা বেগম এবং তার গৃহকর্মী দিতি হত্যার দায়ে গৃহকর্মী সুরভী আক্তার নাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আফরোজা বেগমের বাসার কর্মী বাচ্চু মিয়া খালাস পেয়েছেন।

ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার মঙ্গলবার এ রায় দেন।

সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর মাহফুজ হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, "মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।"

রায়ে পুরোপুরি সন্তুষ্ট না হওয়ার কথা জানিয়েছেন এ আইনজীবী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন