You have reached your daily news limit

Please log in to continue


১২ বছরের স্কুলবালক বাড়িতে বানিয়ে ফেলল পরমাণু চুল্লি

এইডেন ম্যাকমিলানের বয়স মাত্র ১২ বছর। সে যুক্তরাষ্ট্রের ডালাসের বাসিন্দা। স্কুলপড়ুয়া এই বালক এমন একটি কাজ করছে, যা বিশ্বজুড়ে বড় বড় বিজ্ঞানীর ভেতর তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সে ঘরেই বানিয়ে ফেলেছে পারমাণবিক চুল্লি।

ডালাস ইনডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্টের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এইডেন ম্যাকমিলান বাড়িতে নিজের খেলার ঘরে বানিয়ে ফেলেছে আস্ত এক নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর।

মাত্র আট বছর বয়সে ম্যাকমিলান নিজের এ প্রকল্পের কাজ শুরু করে। প্রথম দুই বছর সে নিউক্লিয়ার ফিজিকস ও ফিউশন নিয়ে নানা থিওরি পড়েছে। নিউ রিপোর্টের খবর অনুযায়ী, তারপর ম্যাকমিলান তার মেশিনের প্রাথমিক রূপ (ভার্সন) তৈরি করা শুরু করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন