You have reached your daily news limit

Please log in to continue


আপনার কি আত্মসম্মানবোধ কম? যেভাবে বুঝবেন

আত্মসম্মানবোধ এমন এক বিষয় যা আসলে মানুষ আপনাকে দেবে না বরং নিজেকেই তৈরি করে নিতে হবে। আপনার স্বভাবেও হয়তো রয়েছে এমন কিছু, যা আপনার নিজের প্রতি শ্রদ্ধার অভাব প্রকাশ করে। হয়তো নিজের প্রতি যত্নশীল বা মনোযোগী না হওয়ায় আপনি তা বুঝতেও পারেন না। নিজের স্বভাবের মধ্যে কিছু বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন, আপনার আসলে আত্মসম্মানবোধ কম। চলুন জেনে মিলিয়ে নেওয়া যাক-

১. অতিরিক্ত ক্ষমা চাওয়া

গুরুতর অপরাধ না করেও বারবার অন্যের মন রক্ষার জন্য তার কাছে ক্ষমা চাওয়ার অভ্যাস আপনার আত্মসম্মানবোধের অভাবই তুলে ধরে। ক্ষমা চাওয়া অবশ্যই ভালো গুণ। কিন্তু অপরাধ না করেও ক্ষমা চাওয়ার অর্থ হলো আপনি মানসিকভাবে দুর্বল এবং নিজেকে সম্মান করেন না। যদি কারও ক্ষতি করে না থাকেন তাহলে ক্ষমা চাইবেন না। আত্মবিশ্বাসের সঙ্গে নিজের অবস্থানে অটল থাকুন।

২. যেকোনো মূল্যে অন্যকে খুশি করা

মানুষের মন রক্ষার জন্য সব সময় লেগে থাকা, এমনকি ক্লান্ত থাকলেও তাদের সব অনুরোধে হ্যাঁ বলার অভ্যাস? এর মাধ্যমে আপনি অন্যদের শেখাচ্ছেন যে আপনার কোনো নিজস্বতা নেই। যদি নিজেকে ভালোবাসেন তবে আপনার সীমাবদ্ধতাও মানুষকে বুঝতে দিন। সবার মন রক্ষা করার আপনার প্রয়োজন নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন