You have reached your daily news limit

Please log in to continue


কাঁথা মুড়িয়ে ঘুমানোর অভ্যাস কতটা ক্ষতিকর

ঘুমের সময় অনেকেই কাঁথা মুড়িয়ে আরামে শুয়ে পড়েন। পুরো শরীরের সঙ্গে মুখও ঢেকে ফেলেন। এতে বাইরের বাতাস থেকে সুরক্ষা মেলে, এক ধরনের নিরাপত্তাবোধও কাজ করে। কিন্তু চিকিৎসকদের মতে, এই অভ্যাস দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়। নিয়মিত মুখ ঢেকে ঘুমালে ধীরে ধীরে এমন কিছু সমস্যা তৈরি হতে পারে, যা আমরা অনেক সময় বুঝতে পারি না।

শ্বাসপ্রশ্বাসে বাধা ও অক্সিজেনের ঘাটতি
সবচেয়ে বড় সমস্যা হলো শ্বাস নেওয়ার অসুবিধা। মুখ ঢেকে ঘুমালে কাঁথা বা কম্বলের ভেতরে নিঃশ্বাসের বাতাস জমে থাকে। আমরা যে বাতাস ছাড়ি, তাতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি। সেই বাতাসই বারবার শ্বাসের সঙ্গে শরীরে ঢুকতে থাকলে অক্সিজেনের মাত্রা তুলনামূলক কমে যায়। ফলে রাতে ঘুমের মধ্যে অস্বস্তি, অস্থিরতা বা অজান্তেই বারবার ঘুম ভেঙে যেতে পারে। দীর্ঘদিন এমন চলতে থাকলে সকালে ঘুম থেকে উঠে মাথা ভার লাগা, ঝিমুনি বা হালকা মাথাব্যথা অনুভব হওয়া অস্বাভাবিক নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন