You have reached your daily news limit

Please log in to continue


তালেবানের নতুন আইনে বৈধতা পেল নারীর ওপর সহিংসতা

আফগানিস্তানে তালেবান সরকার নতুন ৯০ পৃষ্ঠার একটি দণ্ডবিধি জারি করেছে, যা নিয়ে দেশজুড়ে এবং আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সমালোচকদের মতে এই আইন কঠোর শাস্তি, সামাজিক বৈষম্য এবং পারিবারিক সহিংসতাকে কার্যত বৈধতা দিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের করা 'দে মাহাকুমু জাজাঈ ওসুলনামা' নামের এই দণ্ডবিধির একটি অনুলিপি পর্যালোচনায় উঠে এসেছে এসব তথ্য।    

তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা স্বাক্ষরিত এই দণ্ডবিধি ইতোমধ্যে দেশের বিভিন্ন আদালতে বিতরণ করা হয়েছে। এতে অপরাধের ধরন নয়, বরং অভিযুক্তের সামাজিক অবস্থান অনুযায়ী শাস্তি নির্ধারণের বিধান রাখা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এটি এক ধরনের শ্রেণিভিত্তিক বা 'কাস্ট' ব্যবস্থা তৈরি করেছে, যেখানে ধর্মীয় আলেমরা কার্যত আইনি দায়মুক্তি পাচ্ছেন, আর নিম্নবর্গের মানুষদের জন্য থাকছে কঠোর শাস্তি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন