মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদির
যুগান্তর
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯
সৌদি আরবের জনগণকে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দেশটির সুপ্রিম কোর্ট এই আহ্বান জানান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) আল আরাবিয়া নিউজের প্রতিবেদনে বলা হয়, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১৮ ফেব্রুয়ারি অথবা ১৯ ফেব্রুয়ারি রোজা শুরু হবে।
এক বিবৃতিতে সৌদি সুপ্রিম কোর্ট জানায়, যারা চাঁদের দেখা পাবেন-চোখে কিংবা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে-তাদের নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করতে অনুরোধ করা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রমজান
- দেশে দেশে রমজান