খাদ্যে ভেজাল : কোথায় যাচ্ছি আমরা
একটি রাষ্ট্রের সাফল্য বা ব্যর্থতার খতিয়ান যখন আমরা তৈরি করি, তখন আমাদের সামনে বড় বড় অঙ্ক আর পরিসংখ্যানের চাকচিক্য তুলে ধরা হয়। আমরা খুব গর্বের সঙ্গে বলি, আমাদের গড় আয়ু বেড়েছে; এখন আমরা ৭৩ বা ৭৫ বছর পর্যন্ত বেঁচে থাকি; কিন্তু এ দীর্ঘ জীবনের গুণগত মান নিয়ে যখন আমরা নির্মোহ বিশ্লেষণ করি, তখন এক ভয়াবহ এবং কুৎসিত চিত্র বেরিয়ে আসে।
এ দীর্ঘায়ু আসলে এক ধরনের বিভ্রান্তি। আমরা কি সুস্থভাবে বেঁচে আছি, নাকি ডাক্তার, হাসপাতাল, প্যাথলজি সেন্টার আর ওষুধের দোকানের ওপর সওয়ার হয়ে ধুঁকে ধুঁকে টিকে আছি? যে জাতি তার বেঁচে থাকার জন্য প্রতি পদক্ষেপে ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাকে আর যাই হোক, একটি সুস্থ বা কল্যাণকর জাতি হিসাবে চিহ্নিত করা যায় না। ২০ কোটি মানুষের এ বিশাল জনপদে আজ সুস্থতার চেয়ে অসুস্থতাই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে।
- ট্যাগ:
- মতামত
- ভেজাল খাদ্য