পুরুষ যে কারণে বয়সে বড় নারীর প্রেমে পড়েন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৭

দুজন মানুষের মধ্যে আকর্ষণ কখনও শুধু বাহ্যিক সৌন্দর্য বা বয়সের ওপর নির্ভর করে না। আবেগ, অভিজ্ঞতা, নিরাপত্তাবোধ ও অপূর্ণ চাহিদার সঙ্গে গভীরভাবে জড়িত থাকে সম্পর্কের সমীকরণ।


জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান দিনা বলেন, “অনেক সময় দেখা যায় পুরুষ তার থেকে বয়সে বড় নারীর প্রেমে পড়েন। এর পেছনে কাজ করে একাধিক মনস্তাত্ত্বিক কারণ।”


বয়সে বড় নারী জীবনের নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হয়, তা তারা ভালোভাবে জানেন। ফলে তাদের আবেগগত স্থিরতা অনেক বেশি।


“এই ভারসাম্য অল্পবয়সী পুরুষদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। যারা নিজের জীবনে বিভ্রান্তি, চাপ বা অনিশ্চয়তার মধ্যে থাকেন, তারা স্বাভাবিকভাবেই শান্ত ও সংযত ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হন। এতে তারা নিরাপদ ও আশ্বস্ত বোধ করেন”- বলেন এই মনোবিদ।


শৈশবের অভিজ্ঞতাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেসব পুরুষ মায়ের সঙ্গে গভীর আবেগগত বন্ধন ছিল বা যারা বড় হওয়ার সময় যথেষ্ট মানসিক যত্ন পাননি, তারা প্রায়ই এমন সম্পর্ক খোঁজেন যেখানে উষ্ণতা ও স্নেহের উপস্থিতি থাকে।


বয়সে বড় নারী অনেক ক্ষেত্রে সেই আবেগগত স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি দিতে সক্ষম হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও