পদত্যাগের গুঞ্জন, আইজিপি বললেন ‘নো’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৬
পদত্যাগের গুঞ্জন অস্বীকার করেছেন অন্তর্বর্তী সরকারের সময়ে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব পাওয়া বাহারুল আলম।
তিনি বলেছেন, পদত্যাগ করার খবরটি সঠিক নয়।
অবসরে যাওয়া বাহারুলকে ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের চুক্তিতে আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন পর বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের আগ মুহূর্তে তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা চলে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও।
এর মধ্যে রোববার রাতে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আইজিপি বলেন, “নো, এমন কিছু হয়নি। বিষয়টি ঠিক নয়।”
তবে এদিন পুলিশ সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে এক অভ্যন্তরীণ বৈঠকে আইজিপি পদত্যাগের ‘ইচ্ছা প্রকাশ’ করেছিলেন বলে এক কর্মকর্তা দাবি করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গুঞ্জন
- বাহারুল আলম
- বাংলাদেশ পুলিশ
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১১ মাস আগে
২ বছর আগে