You have reached your daily news limit

Please log in to continue


বায়তুল মোকাররমে সোমবার বিক্ষোভ সমাবেশ ডেকেছে ১১ দল

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নির্যাতন-নিপীড়নের অভিযোগে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ডেকেছে ১১ দলীয় জোট।

সোমবার বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম উত্তর ফটকে এই সমাবেশ শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোববার সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনের সই রয়েছে।

এতে বলা হয়, জামায়াতের আমির শফিকুর রহমানসহ জোটের শীর্ষস্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। ২৯৯ আসনে ভোট হলেও ফলাফল দেওয়া হয়েছে ২৯৭টির। এর মধ্যে ৭৭টি আসনে বিজয়ী হয়েছে জামায়াত জোট।

শরিকদের মধ্যে জামায়াতে ইসলামী পেয়েছে তাদের ইতিহাসের সর্বোচ্চ ৬৮টি আসন। জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের হাত ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন পেয়েছে ৬টি। বাংলাদেশ খেলাফত মজলিস ২টি ও খেলাফত মজলিস পেয়েছে ১ আসন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন