You have reached your daily news limit

Please log in to continue


ভারত ম্যাচে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে উদ্দীপনা জাগানিয়া ম্যাচ আজ মাঠে গড়াচ্ছে। কলম্বোতে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুই দলই জয়ের ধারায় থেকে মাঠে নামবে এবং এক দল হারাবে ছন্দ। এই হাইভোল্টেজ ম্যাচের একাদশ নিয়ে স্বাভাবিকভাবে কৌতূহল থাকে।

বড় ম্যাচে এসে একাদশে খুব একটা পরিবর্তন আনতে চাইবে না কোনো দলই। তবে পাকিস্তানের একাদশে একটি পরিবর্তন দেখা যেতে পারে। উসমান খানের জায়গায় একাদশে ফিরতে পারনে ফখর আজম। চাপের কথা মাথায় রেখেই অভিজ্ঞ এই ব্যাটারকে একাদশে ফেরানো হতে পারে।

অন্যদিকে এই ম্যাচের আগে তারকা ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে ভারত। অধিনায়ক সূর্যকুমার যাদব জানান— অসুস্থতার কারণে এক ম্যাচ মাঠের বাইরে থাকার পর একাদশে ফিরছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোল্ডেন ডাক মারা ওপেনার। তবে স্পিনার কুলদীপ যাদবকে একাদশে রাখার ব্যাপারে চ্যালেঞ্জের মুখে পড়েছেন ভারতের অধিনায়ক ও কোচ।

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, ইশান কিষাণ (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিং।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন