তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব

প্রথম আলো প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৪

ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত বাংলাদেশের সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন।


আজ রোববার ভারতের পররাস্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।


কূটনৈতিক সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে তুলে ধরে। সেই সঙ্গে আমাদের দুই জাতিকে একত্রে আবদ্ধকারী গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।’
অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধে আবদ্ধ প্রতিবেশী হিসেবে তারেক রহমানের নেতৃত্বে

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও